Header Ads

Header ADS

অযথা সময় নষ্ট না করে,আয় শুরু করেন অনলাইনে প্রতি মাসে ১৫০-২০০$



  অযথা সময় নষ্ট না করে,আয় শুরু করেন অনলাইনে 

প্রতি মাসে ১৫০-২০০$ আমরা ফেসবুকে নানা বিষয়ে স্ট্যাটাস দেই, ধরা যায় যা আমাদের কোন কাজেই লাগেনা। এই সময়টুকুই যদি আমরা কাজে লাগাতে শিখি।তাহলে ঘরে বসে আয় করাও হবে আবার দেশের বেকার সমস্যাও দূর হবে। অনলাইনে অল্প কিছু সময়ের মধ্যেই আয় করা সম্ভব। তবে, নতুন শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিন এই লেখা থেকে। মনে রাখুন, এটা অনেকেই শখ করে শুরু করে এখন তাদের পেশা হয়ে গেছে। অনেক লেখক শুধুমাত্র লেখার মাধ্যমেই জীবিকা নির্বাহ করে থাকেন। শুধু তাই নয় এমন অনেকই আছেন যারা ব্লগিং করে অ্যাডসেন্স থেকে যে পরিমাণ আয় করেন তা আপনার চিন্তার মধ্যেও নেই। তাই আমি আপনাকে বলবো, আপনি যে বিষয়ে দক্ষ সেই বিষয় নিয়েই লেখা শুরু করেন।সঠিক পদ্ধতির মাধ্যমে সেই বিষয়টি শিখে নিয়ে অনেক টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু ব্লগিং শুরু করার আগে আপনাকে বেশ কিছু বিষয় সম্পর্কে জানতে হবে। তবে এটা ভাববেন না যে আপনাকে দিয়ে হবে না। ব্লগিং শুরুর আগে পড়ুন,শিখুন আপনার প্রিয় বিষয় সম্পর্কে ভালো করে জ্ঞান অর্জন করুন। যে বিষয় ভালো পারেন সে বিষয় সম্পর্কে লিখতে শুরু করুন। শুরু করার আগেই যে বিষয় গুলো জানা দরকার শুরু করার আগে অবশ্যই ভালো পরিকল্পনার প্রয়োজন। প্রথমেই ব্লগের নাম ঠিকানা নির্বাচন করবেন। ডোমেইনের নাম নির্বাচন করবেন। পাঠককে বা ভিজিটরকে আকৃষ্ট করার জন্য ওয়েব সাইটের url একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ডোমেইনের নামই হবে, আপনার ওয়েবসাইটের url। তাই মনে রাখবেন, ওয়েব সাইটের url এমনভাবে নির্বাচন করতে হবে যাতে এটা সহজে মনে রাখা যায়।সম্পূর্ণ লেখাটা পড়লে আপনি বুঝতে পারবেন আপনার ব্লগের ডোমেইনের নাম ঠিক করবেন কীভাবে। ব্লগের বিষয়বস্তু নির্বাচন দুইভাবে করতে পারেন। এক. আপনি যে বিষয়ে পারদর্শী হন সে বিষয়ে আপনি ব্লগ তৈরী করতে পারেন। এতে আপনার জনপ্রিয়তা বেশি হবে।আপনার ব্লগের প্রতি সবাই আকৃষ্ট হবে।আপনাকে সবাই মূল্যায়ণ করবে। দুই. যে বিষয় গুলো জনপ্রিয় সেই বিষয় সম্পর্কে লিখতে পারেন। এক্ষেত্রে বিষয়বস্তুর নির্বাচনের জন্য গুগলের সহায়তা নিতে পারেন। Google সার্চ করে এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। একাধিক বিষয়বস্তু নির্বাচন না করে, যে কোন একটি বিষয়ে অধিক গুরুত্ব দিন। জনপ্রিয় ব্লগে ঠুকে আপনি দেখতে পাবেন এগুলো যে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে লিখে যাচ্ছে। ব্লগের তথ্যগুলো অবশ্যই জ্ঞানমূলক হতে হবে যাতে পাঠক ব্লগ থেকে উপকৃত হন বা পাঠকের ভালো লাগে। ব্লগ সম্পর্কে কিছু কথা বেশিরভাগ ব্লগার wordpress.com এবং blogger.com ব্যবহার করে থাকে। ওয়ার্ডপ্রেস এবং ব্লগারে কিছু সুবিধা রয়েছে। সবচেয়ে ভালো বা বড় সুবিধা হলো, এগুলো বিনামূল্যে ব্যবহার করা যায় এবং পরে অর্থের বিনিময়ে এদের থেকে বিশেষ সুবিধা গ্রহণ করা যায়। এগুলো ব্লগের জন্য খুবই সহজ প্ল্যাটফর্ম, যে কেউ ব্যবহার করতে পারে এটা এবং খুব অল্প সময়েই এখানে ওয়েবসাইট তৈরি করা যায়। এছাড়াও কিছু Hosting প্রতিষ্ঠান রয়েছে যারা খুব কম অর্থের বিনিময়ে ব্লগারদেরকে হোস্টিং এর ব্যবস্থা করে থাকেন।এখান থেকে আয় করার জন্য ব্লগারদের প্রোগ্রামিং language জানার কোনো প্রয়োজন নেই। ব্লগিং থেকে অর্থ উপার্জনের জন্য গুগল অ্যাডসেন্স ব্যবহার করতে হয়। যা আমি ধাপেধাপে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো। গুগলের নীতিমালা অনুসরণ করে খুব সহজেই অ্যাডসেন্সে অ্যাকাউন্ট খুলে আয় করা সম্ভব। যেভাবে ব্লগের প্রচার করবেন নতুন যখন শুরু করবেন তখন একটু কষ্ট হবে।আপনার ব্লগকে সবার সামনে ভালো মত উপস্থাপন করতে হবে।এটা খুবই গুরুত্বপূর্ণ। খুব কম সংখ্যক ব্লগই গুগল এর মাধ্যমে প্রদর্শিত হয় বিশেষ করে প্রাথমিক অবস্থায়।ব্লগিংয়ের প্রচারের জন্য social network মাধ্যম গুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রত্যেকটা নতুন ব্লগের পোস্টকে সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক-টুইটার ইত্যাদিতে শেয়ার করা উচিৎ। তবে একটা পোস্ট একাধিকবার শেয়ার করবেন না, এতে সবাই বিরক্ত হতে পারে। তাছাড়াও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর মাধ্যমে ব্লগের প্রচারণা বৃদ্ধি করতে পারেন। এর মাধ্যমে বিভিন্ন ফোরাম এবং ওয়েবসাইটে আপনার ব্লগ এবং ব্লগের আর্টিকেল এর পোস্ট শেয়ার করে প্রচারণা করতে পারেন। তবে প্রথম দিকে চর্চার জন্য ফ্রি ব্লগিং প্লাটফর্ম দিয়ে শুরু করতে পারেন। তারপর ব্লগিংয়ের প্রসারের জন্য আপনি domain name এবং হোস্টিং ক্রয় করতে পারেন।তবে সব থেকে বড় কথা হচ্ছে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। বাংলা লিখে আয় আপনি আমি যেহেতু বাঙালি তাই বাংলা ভাষায়ই ব্লগ লিখা ভালো। আপনি কোন ভাষায় ব্লগ লিখবেন বুঝতে পারছেন না, তাহলে জেনে রাখুন বাংলায় ব্লগ করে এখন আয় করা যায়।তবে নিজের ব্লগ খোলার আগে লেখালেখি অনুশীলন করতে পারেন। আমাদের এইখানে (https://isbangla.blogspot.com/) নতুনদের লেখার সুযোগ দেয়া হয়। যেখান থেকে কিনবেন ডোমেইন হোস্টিং এবং দাম আমাদের দেশে অনেক Domain, hosting বিক্রেতা সাইট আছে। তার মধ্যে যারা ভালো সার্ভিস দেয় তাদের কাছ থেকে নিতে পারেন।.com নেওয়ার চেষ্টা করবেন। দাম ১০ ডলারের মতো, শুরুতে ২০০০ টাকার মধ্যে Domain, hosting কিনে সাইট তৈরি করে কাজ চালাতে পারবেন। আমার জানা মতে ভালো ডোমেইন সার্ভিস দেয় https://www.servermore.com/,  https://www.exonhost.com/, http://www.emythmakers.com/, ইত্যাদি। এসব সাইটে প্যাকেজ দাম দেওয়া থাকে দেখে নিতে পারেন।তবে অবশ্যই ভালো মত জেনে নিবেন। কোথায় থেকে শিখবেন? ব্লগিং নিয়ে ফেসবুকের বিভিন্ন গ্রুপে আলোচনা হয়, তবে আপনি youtube থেকে video দেখার মাধ্যমে শিখতে পারেন। জানার জন্য কিছুদিন সময় দিলে অনেক কিছু জানতে পারবেন। সার্চ ইংলিশ গ্রুপে সময় দিলে ইংরেজি চর্চা করতে পারবেন। এ ছাড়া যারা এ বিষয়ে জানে তাদের থেকে পরামর্শ নিয়ে আপনার কাজে লাগতে পারেন। পরামর্শ আমি যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে, আপনি যেহেতু আমার এই লেখা পড়ে শেষ করে ফেললেন তাহলে অবশ্যই আপনার ধারা অনলাইন থেকে ইনকাম করা সম্ভব। তাই দেরি না করে কাজ শুরু করে দিন। লেখার মধ্যে কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। সম্পূর্ণ লেখাটা পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।    



No comments

Powered by Blogger.