Header Ads

Header ADS

কিভাবে বুঝবেন কিডনিতে সমস্যা?


কিভাবে বুঝবেন কিডনিতে সমস্যা?

আজ আমি আপনাদেরকে কিডনি সম্পর্কে কিছু তথ্য জানাবো ।যেগুলো আমি অনলাইন থেকে সংগ্রহ করেছি তো চলুন শুরু করা যাক।



প্রথমেই বলে রাখি এই তথ্যের মধ্যে যদি কোন ভূল-ত্রূটি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোন বানানে ভুল থাকে তাহলে ও কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ সংশোধন করব।


দেহের সব ধরণের বর্জ্য পদার্থ নির্গমনের কাজ করে কিডনি। আমাদের দেহে কিডনি খুবই গুরুত্বপূর্ণ। তবে যেকোনো সময় যেকোনো কারণে কিডনিতে সমস্যা দেখা দিতে পারে। তাই কিডনি সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এ বিষয়ে অধিক জ্ঞান লাভ করতে হবে ।আজকের এই পোস্টে আমি আপনাদের কিডনি সম্পর্কে কিছু তথ্য দিতে যাচ্ছি। তো ধৈর্য সহকারে তথ্যটি পড়তে থাকুন। তাহলে অনেক কিছু কিডনি সম্পর্কে জানতে পারবেন।


কিডনি সমস্যার অন্যতম প্রধান লক্ষণ হচ্ছে দুর্বলতা। আর এই দুর্বলতা আসে রক্তশূন্যতা থেকে। কিডনি যদি ঠিকমত কাজ না করতে পারে তাহলে রক্ত ক্রমাগত দূষিত হতে থাকে। যার কারণে রক্তে নতুন করে ব্লাড সেল উৎপন্ন হয় না।

কিডনি যদি ভালো কাজ না করে তাহলে শরীরে চুলকানির সমস্যা দেখা দিতে পারে।

কিডনির অক্ষমতায় শরীর বর্জ্য হিসেবে অ্যামোনিয়া ফিল্টার করতে পারে না। রক্তে অত্যধিক পরিমাণের অ্যামোনিয়া মুখে অরুচি, ওজন হারানোর মত সমস্যার সৃষ্টি করে।

কিডনি কাজ করা বন্ধ করতে শুরু করলে শরীরের বর্জ্য পদার্থ রক্তে মিশতে শুরু করে। এই বর্জ্য যখন রক্তের সাথে ফুসফুসে পৌঁছায় তখন ফুসফুস সেই বর্জ্য বের করার জন্য কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা শুরু করে। যার কারণে পর্যাপ্ত অক্সিজেন ফুসফুসে ঢুকতে পারে না। এতে আপনার শ্বাসকষ্টের সমস্যা হতে পারে।

তবে কিছু কিছু ক্ষেত্রে কিডনিতে সমস্যা হলে কোন ধরনের লক্ষণ দেখা যায় না। তাই কিডনির নিয়মিত চেক আপ উচিত।


অতি সংক্ষিপ্ত আকারে কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করি এর পরের পোস্টে বিস্তারিত উপস্থাপন করব পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

আমার এই ব্লগে আরও অনেক তথ্য আছে এবং ধীরে ধীরে অনেক তথ্য প্রকাশ করা হবে ।যা আপনি ব্লক সাইটে ঢুকে নিয়মিত দেখতে পাবেন ।তো আশা করি আপনারা নিয়মিত এই সাইটটি ভিজিট করবেন এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন।

No comments

Powered by Blogger.